পাবনার সুজানগরে অগ্নিকাণ্ডে দু’টি টিনসেড ঘর ও ঘরে থাকা মালামাল ভস্মিভূত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শারীরভিটা গ্রামে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
সুজানগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই গ্রামের আওয়াল কাজীর গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা ওই অগ্নিকাণ্ডে আওয়াল কাজীর একটি ও তার ভাই ওমর আলী কাজীর একটি টিনসেড ঘর ও ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।