খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'ভোটার হবো নিয়ম মেনে,ভোট দিবো যোগ্য জনে' এ প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আফরোজ শাহীন খসরু,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দীকি, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ কুমার বিশ্বাস, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মিঠুন রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মো. মনির হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।