কয়রা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২ মার্চ সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী। কপোতাক্ষ কলেজেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, শিক্ষক প্রীতিশ রঞ্জন জোয়াদ্দার, শিক্ষার্থী জাহিদুল ইসলাম,আয়েশা আক্তার প্রমুখ।