দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে দুইটি প্যানেলে মোট ৮ পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল দুইটি হলো হাজী-নবী পরিষদ ও নজরুল-ইকরাম পরিষদ। মোট ৩৯৭ জন ভোটারের মধ্যে ৩৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোল্যা ফারুক হোসেন। তার সাথে সহযোগিতায় ছিলেন কাজী জুলফিকার আলি, আঃ হাই সোহেল, মোঃ সফর উদ্দিন, মোঃ তারিকুল ইসলাম, খান আবু সাঈদ ও মোঃ আলীম। প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম। এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল-ইকরাম পরিষদের মোল্যা নজরুল ইসলাম (আনারস), সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী-নবী পরিষদের সৈয়দ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী-নবী পরিষদের মোঃ হাফিজুর রহমান নবী (সাইকেল), সহসাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল-ইকরাম পরিষদের মোঃ ইমরান শেখ (কাস্তে), কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাজী-নবী পরিষদের মোঃ সবুজ শেখ (হাতি), সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল-ইকরাম পরিষদের শ্রী সুনিল বিশ্বাস (মাছ), প্রচার সম্পাদক পদে নজরুল-ইকরাম পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন মোঃ জব্বার শিকদার ( টিউবওয়েল), দপ্তর সম্পাদক পদে হাজী-নবী পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আবু তালেব ( সিলিং ফ্যান)।এছাড়া ৪ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন নজরুল-ইকরাম পরিষদের মোঃ কুদ্দুস মৃধা(কাঁঠাল),হাজী-নবী পরিষদের মোঃ বাবুল হোসেন(হাঁস), নজরুল-ইকরাম পরিষদের মোঃ আঃ আহাদ খলিফা (কাপ পিরিচ) ও হাজী-নবী পরিষদের মোঃ জাহাঙ্গীর হোসেন( ফুলকপি)।