১মার্চ জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানীর অংশগ্রহণে সফলভাবে পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে শতাধিক পপুলার লাইফ ইনসুরেন্সের কর্মী উপস্থিতিতে র্যালী বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেনমুক্তি। স্বাগত বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনসুরেন্স আল আমিন বীমা প্রকল্পের বিভাগীয় জেনারেল ম্যানেজার এইচএম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্সুরেন্স এর উপজেলা সার্ভিস সেল ইনচার্জ মোল্যা সেলিম হোসেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর রউফ, মার্কেন্টাইল ইনসুরেন্স কোম্পানীর কর্মী কমলেশ বাবু, পপুলার লাইফ ইন্সুরেন্সের এজিএম কামরুল ইসলাম, আবদুল আজিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা মোাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা, মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রগ্রামার লিদম পাল বালা, শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফেরদৈৗসি বেগম, পপুলারের বিএম আবদুল আলিম, হাফেজ আনোয়ারুল ইসলাম, এহসান সরদার, আবদুল হান্নান, গোলাম মোস্তফা, মুস্তাইন বিশ্বাস, মেহেদী হাসান টুটুল, তরিকুল ইসলাম, ফায়েকুজ্জামান, লাবলী বেগম, শিরিনা খানম, বিউটি বেগম, হেলেনা পারভীন, জামাল উদ্দিন, মুরসালিন রোমেন, ডলি বেগম প্রমুখ।