দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আজ। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে মূল ৭টি পদে ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মূল পদ কোষাধ্যক্ষ পদে হাজী-নবী পরিষদ থেকে মোঃ সবুজ শেখ (হাতি প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। গত রোববার ছিল প্রার্থীদের প্রচারের শেষ দিন। সেদিন ছিল দুই প্যানেলের প্রার্থীদের যেন ঈদের আমেজ। দুটি প্যানেলের প্রার্থীরায় পৃথক পৃথক মিছিল করেছেন। গত দুই দিনই রাত সাড়ে নয়টার পর থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনায় বাজারের শান্তি-শৃঙ্খলার স্বার্থে সকল দোকান পাট বন্ধ করে দেওয়া হয়। আজ নিরাপদ বেস্টনির মাঝে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা ফারুক হোসেনকে। তার সহযোগিতায় রয়েছেন কাজী জুলফিকার আলি, মোঃ আবদুল হাই সোহেল ও মোঃ সফর উদ্দিন। এবারের নির্বাচনে বাজারের মোট ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের দুই প্যানেলের পক্ষ থেকে বাজারের সকল ব্যবসায়ীকে আনন্দঘন ও ভ্রাতিত্বপ্রতীম পরিবেশে দুপুরের খাবারের আয়োজন করেন। সেনহাটি বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষেই করা হয়েছে নির্বাচনী বুথ। যে কারণে বাজারের ভোটকেন্দ্রের পশ্চিমে বাঁধা ঘাট থেকে পুবে শ্মশান ঘাট পর্যন্ত যায়গাকে লাল পতাকা দিয়ে নির্বাচনী নিরাপদ ও সংরক্ষিত এলাকার আওতায় আনা হয়েছে। এবারের নির্বাচনে একদিকে যেমন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অপরদিকে তাদের মধ্যে চাপা ও নিরবতার পরিবেশ বিরাজ কাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সেনহাটি বাজারের অধিকাংশ ভোটার চাই নতুন নেতৃত্ব। কারণ বিগত দিনে বাজারে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা হয়েছে। হয়েছে অবৈধ টাকার বিনিময়ে সরকারি জায়গাসহ দোকানের হাতবদল। পর্দার আড়ালে মোটা অংকের টাকার লেনদেন। থলের বিড়াল বের হওয়ার ভয়ে ইতোমধ্যে একটি মহল বাজার নির্বাচনের হাওয়া নতুনের দিক থেকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। নানা কৌশলে কালো টাকা উড়িয়ে ফল পক্ষে নেওয়ার জন্য নানা কৌশল শুরু করেছেন। তাই ভোটাররাও সচেতনাতার সাথে তাদের ভোটাধিকার নতুনের পক্ষে ও সন্ত্রাস ও অনিয়মের বিপক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটায় বিজ্ঞ মহলের অভিমত।