পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর ফকিরপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলকার মৃত তৈয়ব ফকিরের ছেলে ছিফাত ফকিরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে,রান্না করা ছাইয়ের অগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দেখতে পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে এলাকাবাসীর সহোযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দূর্ঘটনায় ঘরে থাকা সরিষা,রসুন,ধান ও ঘরের আসবাবপত্রসহ দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক ছিফাত ফকির।
চাটমোহর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের টিম গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে ধারনা করা হচ্ছে।