সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিঘলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া গাজী, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আকতার ও যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন,সাংবাদিকবৃন্দ,শিক্ষক বৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ। এ ছাড়া দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।