অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনসহ বিভিন্ন অপরাধে খুলনার ডুমুরিয়ায় ৪টি হোটেল এ- রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদরের বাস স্ট্যান্ডের পাশে অবস্হিত ওহিদুল ইসলাম সরদারের মালিকানাধীন সাথী হোটেল,এনামুল হক খানের মালিকানাধীন ভাই ভাই হোটেল এ- বিরিয়ানী হাউস,আবুল কাশেম শেখের লাভলী হোটেল এবং নিউ রিলাক্স হোটেল এ- বিরিয়ানী হাউস প্রত্যেক প্রতিষ্ঠান কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৯ ধারার সংশ্লিষ্ট উপধারায় ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির-কাম ক্যাশিয়ার মোঃ সাইফুল্লাহ,অফিস সহকারি মোঃ নাসির উদ্দীন সানাসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।