"স্মার্ট লাইফ স্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারী) কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী মেলা উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২৫ টি স্টলে বিভিন্ন খামারীরা গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, খরগোশ কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করে।খামারীদের উদ্বুদ্ধ ও বেকার যুবকদের খামার তৈরিতে উৎসাহিত করতে প্রাণিসসম্পদ এ প্রদর্শনীর আয়োজন করেছে বলে জানান মেলার সদস্য সচিব প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মেরাজ হোসেন মিসবাহ।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী। উপজেলা চেয়ারম্যান বলেন,বিভিন্ন ধরনের খামার করে বেকারত্ব দূর করা সম্ভব। হোক সেটা গরু, ছাগল, হাঁস, মুরগির খামার।
খামারি রাজা বাবুর মালিক মিজানুর রহমান বলেন,আমার এই ব্রাহামা জাতের গরু তিন বছরে ছয় লক্ষাধিক টাকা খরচ হয়েছে আশাকরি বর্তমানে এর মুল্য ১০ লক্ষ টাকা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, সাবেক সভাপতি অধ্যাপক আবদুস সবুর ফারুকী, সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী মৌমিতা ভট্টাচার্য প্রমুখ।