দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড.লুৎফর রহমান (৫৫) ও তাঁর মেয়ে লতা (২০) চিহ্নিত সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দিঘলিয়া উপজেলা মোড় নিবাসী এ্যাড. লুৎফর রহমানের বাড়ির সামনে খুঁটি পোতার সময় তাঁর মেয়ে বাদ সাধলে স্থানীয় আল আমীন নামক চিহ্নিত সন্ত্রাসী আল আমিন তার মেয়ে লতার উপর চড়াও হয়। তাকে এলোপাথারী ধাক্কা, কিল-ঘুষি মারতে থাকে। এ অবস্থা দেখে এ্যাড. লুৎফর রহমান তাকে উদ্ধারে এগিয়ে এলে ওই আল আমিন তাকে শাবল দেয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ আছে। এলাকার একটি অশুভ শক্তির পৃষ্ঠপোষকতায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলে এলাকাবাসী জানায়। দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ্যাড. লুৎফর রহমানের ছোট ভাই ও ওই আল আমিনকে থানায় নিয়ে যায়। পরে একটি মহলের তদবীরে আল আমিনকে ছেড়ে দেওয়া হয় বলে এক সূত্র থেকে জানা গেছে। এ ব্যাপারে এ্যাড. লুৎফর রহমানের সাথে কথা হয়। তিনি এ প্রতিবেদককে জানান, গতকাল সকালে এ ঘটনা ঘটে। তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আল আমিন তার মেয়ের উপর প্রথমে হামলা করে। আমি এগিয়ে গেলে আলআমিন আমাকে শাবল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আমি ও আমার মেয়ে বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি আইনের আশ্রয় নিব। এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, দুই পক্ষে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি করে। কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ও তার মেয়ে লতার উপর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, শফিকুল ইসলাম মধু কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি, এম,হাদিউজজামান সাধারণ সম্পাদক, ডাঃ সৈয়দ আবুল কাসেম কেন্দ্রীয় সদস্য, মোস্তফা কামাল জাহাঙ্গীর কেন্দ্রীয় সদস্য, আলহাজ¦ ইসমাইল খান টিপু কেন্দ্রীয় সদস্য, মোঃ জাহাঙ্গীর হোসেন কেন্দ্রীয় সদস্য, মোস্তাফা শফিকুল ইসলাম কেন্দ্রীয় সদস্য, আঃ ওয়াদুদ মোড়োল কেন্দ্রীয় সদস্য, শেখ সদর উদ্দিন সহ সভাপতি খুলনা জেলা, মতোওয়ালী শেখ, নারান সরকার,ফরহাদ আহম্মেদ, মোঃ শাহজাহান আলী সাজু, সহ সাধারণ সম্পাদক খুলনা জেলা সরদার জিয়াউল হক, আবু সাইদ মোড়োল সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা মোঃ রহমত আলী খান দপ্তর সম্পাদক খুলনা জেলা,মোঃ সুলতান মাহমুদ প্রচার সম্পাদক খুলনা জেলা।ডাঃ শাহাদাত হোসেন জাপানেতা,মল্লিক মোস্তাফিজুররহমান লাভলু,আনিসুর রহমান,কায়সেদ,মোঃ সেলিম,বাবু সৌমিত্র কুমার দত্ত, সৈয়দ মিরাজ হোসেন, ফ,ম, হাফিজুর রহমান সোহানুর রহমান আলী,মোঃ এনামূল,মোর্শেদ মোঃআসলাম,ডাঃ মুজিবর রহমান, আঃ সালাম সাধন কুমার পাল সিদ্দিকুর রহমান, ইলিয়াস হোসেন মোঃ মাহাবুব, গাজী নজরুল ইসলাম প্রমূখ।