রূপসার রামনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও নাবিদ ডক ইয়ার্ডের ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান খাঁন (লাভলু) ও খুলনা জেলা বিএনপির সদস্য এবং জেলা জাসাসের সাবেক সভাপতি সাঈদুজ্জামান খাঁন এর 'মাতা' মোসাঃ রেহেনা বেগমের স্মরণে বাগমারা দারুস সালাম জামে মসজিদ ও রহমত নগর মসজিদে পৃথকভাবে শুক্রবার বাদ জুম্মা দোয়াও মোনাজাত অনুষ্ঠিত হয়। দারুস সালাম জামে মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, বাগেরহাট হাকিমপুর মাদ্রাসার মুহতামিম ও পূর্ব রূপসা বাগমারা দারুস সালাম জামে মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা আবদুল মাবুদ। অপরদিকে রহমত নগর জামে মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, ইমাম ও খতিব মাওলানা মো. ইদ্রিস আলী। এ-সময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলহাজ্ব মো. শাহাজান শেখ, মো. কুতুব উদ্দিন, মো. ইসা শেখ, মো. জসিম উদ্দিন ভূইয়া, আবুল কালাম শেখ বাবু, আলহাজ্ব আবুল শেখ, মো. শামিম খান, ইয়ারুল ইসলাম রিপন, আবদুল ওয়াদুদ শেখ, একরামুল ইসলাম, সাকাওয়াত শেখ, মো. আনোয়ার হোসেন, জিকু সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য তিনি (২২ ফেব্রুয়ারী বুধবার) রাত ৩ টায় রামনগরস্থ নিজ বাসভবনে বাধ্যক্ষ জনিত কারণে ইন্তেকাল করেন।