দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামের মানুষের প্রধান জীবিকা পোনা পালনে মড়ক লেগে তাদের মৎস্য পোনা চাষ হুমকিতে পড়েছিল। এ হঠাৎ আক্রান্ত বালাই এ অঞ্চলের মাছ চাষিদের সময় কাটছিল চরম হতাশার মধ্য দিয়ে। নানা কৌশলে তাদের সে সমস্যা দূর হয়েছে। বর্তমানে এ এলাকার মৎস্য চাষিরা আশঙ্কা মুক্ত। এ অঞ্চলের মাছের পোনা হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে মাছের মড়ক লেগেছিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যাপক ক্ষতির হুমকিতে ছিল। তাদের এই অবস্থা থেকে উত্তরণ না হলে তাদের কি হবে সে চিন্তায় সবার ঘুম হারাম। আলোর মিছিলের সংগঠন খবর পেয়ে আলোর মিছিলের কৃষি বিষয় উপদেষ্টা ফজলে বাব্বি বাঁধনকে খবর দিই( সে একজন সফল কৃষিবিদ) সে তাৎক্ষনিক এসে প্রথমে তাদের বক্তব্য শোনেন প্রথমে তার মনে হয়েছিল ব্যাকটেরিয়া জনিত ড্রপসি রোগ। পরদিন সরেজমিনে গিয়ে পরীক্ষা নীরিক্ষা করে দেখলেন ড্যাকটাইলোগাইরোসিস। এই দুর্যোগ থেকে কৃষকদের রক্ষা করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন এবং সফলও হয়েছেন। এখন মাছ মরা বন্ধ হয়েছে। আলোর মিছিলের উদ্দেশ্য কৃষকদের ভালো রাখা। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই প্রত্যাশায় আলোর মিছিল মাঠে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছেন শেখ আবদুস সালাম, মোল্লা মহিদ, মোল্লা সিরাজ, গাজী জিয়াউর রহমান দূর্জয়, গাজী আলাউদ্দিন, গাজী নাসির উদ্দিন, গাজী সেলিম, সরদার তরিকুল ইসলাম, সরদার এলেম, মোড়ল মিজানুর রহমান প্রমূখ।