খুলনার ডুমুরিয়ার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ধামালিয়া ইউপি সদস্য ও আ'লীগ নেতা গোলাম আজম সমর্থিত প্যানেল একক সংখ্যা গরিষ্টতা অর্জন করে বিজয়ী হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন আজ সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৬৫ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটার ভোট প্রদান করেন।সংরক্ষিত নারী সদস্যসহ ৫টি পদে স্হানীয় ইউপি সদস্য গোলাম আজম ও জামায়েত নেতা মোস্তাক আহম্মেদ সমর্থিত দু'টি প্যানেলে ১০ জন সাধারণ অভিভাবক নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করেন।এতে গোলাম আজমের প্যানেলের প্রার্থী শামীম হাওলাদার,শাহীন মোল্যা,সেলিম হালদার, তৈয়েবুর রহমান মোল্যা এবং সংরক্ষিত নারী সদস্য পদে লাবনী বেগম কে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়ীত্বে ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার টীকেন্দ্র নাথ সানা,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল।
সহযোগীতায় ছিলেন চেঁচুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই জাহাঙ্গীর আলম,পুলিশ সদস্য কবির হোসেন ও ইকবল হোসেন প্রমূখ।