খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ উপলক্ষে রূপসা উপজেলার ৪নং টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবি লীগের আলোচনা সভা বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় খাজাডাঙ্গা এলাকার হাতেম তলাস্থ বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। টিএসবি বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. কামরুল শেখের সভাপতিত্বে ও টিএসবি বাহিরদিয়া ইউপি সদস্য মো. দাউদ আলী শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. মহিদুল ইসলাম শেখ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য সুজন মাহমুদ, আওয়ামী লীগ নেতা সরদার হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য মো. সুলতান মোল্লা, মো. ইউছুফ সরদার (লিটন), মো. হানিফ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আজিজুল মোড়ল, সাধারণ সম্পাদক সরদার তরিকুল ইসলাম, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মহসীন খন্দকার ও সাধারণ সম্পাদক আকবর আলী শেখ। ইসরাইল সরদার, হাওয়া বেগম, মো. আলী শেখ, সাইফুল ফারাজী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে মৎস্য ঘের ব্যবসায়ী মো. ইয়াসিন শেখকে ৭নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ও মৎস্য ব্যবসায়ী মো. হাফিজুর রহমান পাইককে সাধারণ সম্পাদক করে ৩৫ সসদ্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।