কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ক্রীড়া অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি অমিত চক্রবর্ত্তী,আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই সরকার,অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব, অ্যাকাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া,আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু ও প্রধান শিক্ষক আজিম উদ্দিন প্রমুখ।
পরে ২ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক ্অনুষ্ঠানের উদ্বোধনী ্অনুষ্ঠানে মন্ত্রী মহোদয় বলেন,আমাদের শারীরিক ও মানুষিক ভাবে সুস্থ থাকতে হলে খেলাধুলা ও গান বাজনার বিকল্প নেই। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক শিক্ষার প্রতি নজর রাখতে হবে এবং প্রতিনিয়তই চর্চা করতে হবে।