বগুড়ার সারিয়াকান্দিতে এক ছাত্রলীগনেতা মহিলা ইউপি সদস্যর ঘরে ধরা পড়ার পর বিয়ের ঘটনা ঘটেছে। চন্দনবাইশা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দিপন এ ঘটনার শিকার হয়েছেন। গত সোমবার রাত ৮ টার দিকে কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামে বাসবাস করেন কুতুব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ফেরদৌসি বেগম (৪০)। ফেরদৌসি বেগম গত ইউপি নির্বাচনে প্রায় ২ হাজার ৩ শ ভোট পেয়ে মহিলা সদস্য নির্বাচিত হন। একই গ্রামের আজাহার আলী তার স্বামী। দুই বছর আগে স্বামী পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারী অথাৎ ১৩ দিন আগে স্বামী আজাহার আলী মারা যায়। তবে তাদের কোনো সন্তানাদী নেই। এ অবস্থায় পাশ্ববর্তী চন্দনবাইশা ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দিপন (৩১) সদ্য ওই বিধবা ফেরদৌসির ঘরে ঢুকে পড়েন। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে হাতে নাতে ধরে ফেলে এবং পরে তাদের বিয়ে দেওয়া হয়। স্থানীয় শাহীন আলম খান বলেন, ৫ লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে। দিপন ও ফেরদৌসি দম্পতি মঙ্গলবার বিকেলে জানান, তারা একে ওপরকে ভালোবাসে বিয়ে করেছেন। এখন আমাদের সুখের দিন কাটছে। ফেরদৌসি বলেন, দিপন বেকার কিন্তু তাতে সমস্যা নেই।