ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রোদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জা তিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে তারাগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্রসংগঠন ও ব্যবসায়ী সংগঠন তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়াও উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারাগঞ্জ থানার পক্ষ হতে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য,তারাগঞ্জ হাইওয়ে থানার পক্ষ থেকে হাইওয়ে অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য,মুক্তিযোদ্ধা সংসদ তারাগঞ্জ উপজেলা শাখা,উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আতিয়ার রহমান ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ বাবুলসহ দলীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,জাসদ তারাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ অন্যান্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী শিক্ষাপ্রতিষ্টান ও বাংদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখা, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেনী পেশার সাধারন মানুষজন শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।