বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বাজারের কাঁচামাল চত্ত্বরে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চেয়ার প্রতিকে আবদুল আজিজ শেখ ১৩৩ ভোট,সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিকে মোঃ হাসান শেখ ১৬৭,সাংগঠনিক সম্পাদক মই প্রতিকে মোঃ আবদুর রশিদ গাজী ১৬১,কোষাধ্যক্ষ পদে কলম প্রতিকে মোঃ হাফিজুর রহমান শেখ ১৬৩ ও সহ-সভাপতি আনারস প্রতিকে ১৮০ ভোট পেয়ে মোঃ আসাবুর রহমান বিজয়ী হয়েছেন। এর আগে সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল্যাহ মোল্লা, দপ্তর সম্পাদক প্রহল্লদ দাস, ক্রীড়া সম্পাদক মোঃ হায়দার আলি, কার্যনির্বাহী সদস্য এসএম সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বিন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডি অফিসারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক এসএম আবদুর রাজ্জাক,সহকারি হিসেবে ছিলেন শিক্ষক মোঃ হাসেম আলি ও আবদুল গফুর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই ফরিদুজ্জামানের নেতৃত্ব থানা পুলিশে একটি দল সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।