রাজশাহীর বাঘায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে দুই দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১২টায় রাজশাহী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী এই জরিমানা আদায় করেন। জানা যায়, মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছিল। এমন অভিযোগে খাদ্য ভান্ডারের ১০ হাজার টাকা ও উজ্জ্বল ভ্যারাইটিস স্টোরের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে জনসচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।