খুলনার পাইকগাছায় হরিঢালী ইউনিয়ানে নোয়াকাটি গ্রামের মো. আলআমিন পাড়ের স্ত্রী নাসরিন বেগম (২৭) গত মঙ্গলবার স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার পথে তালার গোনালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। তাৎক্ষণিক গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে মরহুমা স্বাামী, দু’শিশু কন্যা সহ বহু গুণাগ্রহী রেখে যান। আছরবাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের দাপন সম্পন্ন করা হয়।