পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রূপসায় উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবি এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ। বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, সাবেক জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, হারুন মোল্লা, প্রদীপ বিশ্বাস, ব্রজেন দাস, যুবলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, হারুনর রশীদ, বাসুদেব রায় চৌধুরী, সাইদুর রহমান সগির, ফরিদ শেখ, জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য শিরিনা বেগম, কামরুজ্জামান সোহেল, আলমগীর হোসেন শ্রবণ, লিপিকা রাণী দাস, বাদশা মিয়া, আশিষ রায়, মো. তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, সাগর শেখ, শামিম হাসান লিটন, শাহনেওয়াজ কবির টিংকু, মেজবাবুর রহমান, খায়রুল হাওলাদার, ওয়ায়েসকুরুনী বাবু, আশিক ইকবাল, রহিম মিনা, ইমরান শেখ প্রমূখ।