নওগাঁর বদলগাছীতে ডিবি পরিচয়ে প্রতারণার সময় ২ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে এ,টি,এস,আই হিসাবে নওগাঁ পুলিশ লাইনে কর্মরত মনির উদ্দীন(৫২)ও মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামের মনজের আলীর ছেলে আনসার সদস্য কামরুজামান(৪০) এবং অজ্ঞাতনামা এক জন পালিয়ে যায়।
দলগাছী থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বদলগাছী উপজেলার বালুভরা ইউপির কুশারমুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে হাজমত আলীর বাড়ীতে অঙ্গাতনামা ৩ জন লোক যায়। সেখানে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ীর আসবাবপত্র উলট পালট করে এবং হাজমত আলীকে মাদক ব্যবসা করে বলে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকার দাবি করে। ঘটনার সময় হাজমতের মা হাজেরা বেগম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে স্থানীয় লোকজন ২ জনকে আটক করে ও অপর একজন পালিয়ে যায়। সাথে সাথে থানাপুলিশকে খবর দিলে বদলগাছী থানার এস আই আশরাফুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে ২জন আসামীকে আটক করে থানায় নিয়ে আসেন।
থানা পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল যাহার নং নওগাঁ-ল ১২-৮৬৪৯, নগদ ৫হাজার টাকা, এক সেট হ্যান্ডকাপ ও পুলিশ ব্যবহৃত ওয়ারলেস উদ্ধার করা হয়েছে। এব্যপারে বদলগাছী থানায় নিয়মিত মামলা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব্যপারে ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ২ জনকে শনিবার দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।