চাটমোহর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার চাটমোহর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৬জন সদস্যসহ ১৩টি পদে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মোঃ আবদুল করিম আজাদ (প্রাপ্ত ভোট ৬০) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মোহররম হোসেন (প্রাপ্ত ভোট ৬০)। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বি সরকার রবিউল করিম পান ৪৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী মোঃ আবুল কাশেম লাল পেয়েছেন ৪৫ ভোট। এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন (প্রাপ্ত ভোট ৫৪),নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন পেয়েছেন ৪৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম নয়ন (প্রাপ্ত ভোট ৫৮),নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মওলা পেয়েছেন ৪৪ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছন মোঃ বাদশা মিয়া (প্রাপ্ত ভোট ৫৮),নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম রুনু পেয়েছেন ৪৭ ভোট। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছন মোঃ নুরুল হক (প্রাপ্ত ভোট ৫৬),নিকটতম প্রতিদ্বন্দ্বি রনি হোসেন পেয়েছেন ৪৮ ভোট। এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃ শিমুল হোসেন,মোঃ আঃ ওয়াহাব,মোঃ আশরাফুল আলম,মোঃ মিজানুর রহমান,মোঃ আমিনুল ইসলাম ও মোঃ সিরাজুল ইসলাম। এদিকে সমিতির কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজ্জাকুর রহমান টগর।