রংপুর জেলা মটর মালিক সমিতি বর্ধিত ৫ম তলা নতুন ভবনের ১মতলার ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন বিরোধী দলীয় চিফ হুইপ রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মশিউর রহমান রাঙ্গা এমপি। বুধবার(১৫ ফেব্রুয়ারি ২০২৩) দুপুরে নগরীর গুপ্তপাড়ায় সভাপতি একেএম মোজাম্মেল হকএর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি একে চৌধুরী ক্যাপ্টেন সহ-সভাপতি আবদুল মান্নান যুগ্মসাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন সাংগঠনিক সম্পাদক রাফাত রহমান জিতু কোষাধ্যক্ষ সাইদুর রহমান সড়ক সম্পাদক মোতালেব হোসেন বাদল। সড়ক সম্পাদক ফারহান জিহান সদস্য রাফিউল ইসলাম রাজিব মাহমুদুল হাসান মুরাদ আরিফুল ইসলাম আতিকুল ইসলাম তুহিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি খতিবার রহমান রংপুর জেলা পরিষদ সদস্য মমিনুল ইসলাম মমিন।