চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র। এ সময় দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য,সাংবাদিক,শিক্ষকমন্ডলী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দিনব্যাপী ত্রীড়া প্রতিযোগিতা শেষে বিখেলে পুরস্কার বিতরণ করা হয়।