বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল রাতে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুুলিশ। এর মধ্যে একজন চিহ্নিত অপরাধী লুৎফর ডাকাত ও নারী নির্যাতন দমন আইনের মামলায় ২ জন রয়েছে। সোমবার দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, রোববার দিবাগত রাত ৯ টার দিকে এস আই তপন ঘোষ, এ এস আই শরণ খান, কন্সটেবল রুবেল উরাও সহ একদল সঙ্গীয় ফোর্স চর এলাকায় সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন ব্যাক্তি চরের বিরামের পাঁচগাছি স্কুলের মাঠে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের ওই দলটি অভিযান পরিচালনা করার পর লুৎফর রহমান ওরফে লুৎফর পাগলা (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বার্মিজ চাকু, হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ১২ টি গুরুতর অভিযোগের মামলা রযেছে। সে চালুয়াবাড়ীর ইউনিয়নের কাকালিহাতা সুজোলেরপাড়া চর গ্রামের মো: মুছা শেখের ছেলে। সে চর এলাকায় মানুষের কাছে লুৎফর ডাকাত হিসেবে পরিচিত।
অপর এক অভিযানে সারিয়াকান্দি সদরের দিঘলকান্দি গ্রাম থেকে নারী নিযার্তন দমন আইনের মামলায় ২ জন কে গ্রেপ্তারি পড়োয়ানা মূলে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন হলেন, শুকুর তরফদারের ছেলে শফিউল আলম (৪৫) ও মুনছুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (৪২)।