কয়রায় ৫ দিন ব্যাপী ৩য় উপজেলা স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসা স্মরনিকা উন্মোচনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। গত সোমবার রাত ৯ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্কাউট সমাবেশে ও মহাতাবু জলসার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা প্রাণী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম। স্কাউট সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার কমিশনার এস নুর মোহাম্মাদ মোস্তফা, সহ-সভাপতি এস এম খায়রুল আলম, মোস্তফা শহীদ সরোয়ার, যুগ্ম সম্পাদক এসএম এস্কেদার আলী, সহকারি কমিশনার দীপক কুমার মিস্ত্রি, লক্ষী রানী রায়, জেলা স্কাউটস লিডার আঃ রাজ্জাক, শামীম আখতার, নুরুল আমিন নাহিন, মেসবাহ উদ্দীন প্রমুখ।