নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারুক সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা রনজিত সিকদার, মাকসুদুল হক, আবদুল হান্নান, প্রমূখ।