খুলনাট পাইকগাছায় বনভোজনের টাকা না দেয়ায় পিতামাতার উপর অভিমান করে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণীর এক ছাত্র। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় অপমৃত মামলা করেছে। ঘটনাটি উপজেলার লক্ষীখোলা গ্রামে সোমবার সকালে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুকান্ত কর্মকার জানান, উপজেলার লস্কর ইউনিয়নের আনন্দ কুমার মন্ডলের ছেলে লক্ষীখোলা কলেজিয়েটের দশম শ্রেণীর ছাত্র প্রশান্ত কুমার মন্ডল(১৪) তার নিজ ঘরে গলায় রশিদিয়ে আত্মহত্যা করে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বনভোজনে যাওয়ার জন্য পিতা মাতার কাছে টাকা চায়। টাকা না দেয়ায় তার পড়ার ঘরে ঢুকে গলায় গামছা পেচিয়ে ঝুলে পড়ে ওই স্কুল ছাত্র। কিছুক্ষণ পরে মা ডাকাডাকি করে। এ সময় সে সাড়া না দেয়ায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে সে আড়ার সাসে গলায় গামচা পেচিয়ে ঝুলে আছে। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম মৃত্যু ঘোষণা করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেটের অনুমতিতে লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট দেয়া হয়েছে।