সুন্দরবন কোয়ালিশন কয়রা সহযোগিতায় উত্তর বেদকাশী ইউনিয়নের পাথর খালী মিলনী যুব সংঘের উদ্যোগে বেড়িবাঁধ উঁচু করন ও জেলেপাড়ার ভিট উঁচু করনের কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় এ কাজের উদ্বোধন করেন উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রেজাউল করিম কারিম, অশোক কুমার শীল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার মন্ডল, সিএনআরএসের টেকনিক্যাল অফিসার মোঃ আবদুল মালেক,পাথরখালী মিলনী যুব সংঘের উপদেষ্টা মোঃ ইব্রাহীম খলিল, মোঃ দেদারুল ইসলাম সংগঠনের সভাপতি অভিজিৎ মহলদার, সাধারণ সম্পাদক দীনবন্ধু মন্ডল কোষাধ্যক্ষ নাজমুল হুদা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, পাথরখালী বেড়িবাঁধের উপর জেলে পল্লীর মানুষের কোন জায়গা জমি নেই। তারা বেড়িবাঁধের পাশে বসবাস করে থাকে প্রতিনিয়ত জোয়ারের পানিতে তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। তাই পানি থেকে পরিত্রান পাওয়ার জন্য বসতবাড়ির ভিটা উঁচু করনের কাজ করা হচ্ছে। এতে করে তারা সাধারণ ভাবে জীবন যাপন করতে পারবে। কাজের উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন,মিলনী যুব সংঘের মাধ্যেম যে কাজটা করা হচ্ছে তা খুবই ভালো কাজ। তাদের কাজের ব্যাপারে ইনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।