কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ইউনিয়ন পর্যায় ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান খুলনা জেলা এিনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম পিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবুল, এমএ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, হাফিজুল ইসলাম, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, বিএনপি নেতা আঃ গফ্ফার, আঃ আজিজ, সাবেক পাইকগাছা ছাত্রদল নেতা সুমন গাজী,গাজী মোঃ মফিজ,হুমায়ুন আহমেদ।