কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় ইউনিয়ন পর্যায়ে শনিবার বিকেলে পদযাত্রা করেছে বিএনপি। নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করে দলটি।
এ উপলক্ষে উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সতিহাট বাজারে, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে কাঁশোপাড়া উচ্চবিদ্যালয় এলাকায়, আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকের নেতৃত্বে মান্দা সদর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, বিএনপিনেতা শামশুল ইসলাম বাদলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।