খুলনার পাইকগাছায় আওয়ামী লীগ শান্তি মিছিল ও সমাবেশ করেছেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শনিবার পৃথক পৃথকভাবে পৌরসভা সহ ১০টি ইউনিয়নে এ শান্তি সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। সকালে পৌরসভা মাঠে সমাবেশের আয়োজন করে পৌরসভা আ.লীগ। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. সোহরাব আলী সানা। পৌর আ.লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, জেলা আ.লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মসিউর রহমান, ইঞ্জিঃ মেহেদী হাসান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর কবিতা দাশ, আবদুল গফফার মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, মিজানুর রহমান, অ্যাড. শিবু প্রসাদ সরকার, নাজমা কামাল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পৌর মহিলা আ.লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর সভাপতি আবির আকাশ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়। সমাবেশ শেষে একটি শান্তি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে উপজেলার দ্বিতীয় বৃহত্তম শান্তি সমাবেশ ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাণিজ্যিক শহর কপিলমুনি ধান্য চত্বরে। হেদায়ত আলী টুকুর সঞ্চালনায় ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য ও উপস্থিত ছিলেন।