কুড়িগ্রাম পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ওয়ারেন্টভুক্ত ৩৪ জন আসামীমে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে ১১জন আসামীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কুড়িগ্রাম সদর থানায় ৯জন, উলিপুর থানায় ১জন, নাগেশ্বরী থানায় ১জন।
এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে সদর থানায় ২জন, রাজারহাট থানায় ১জন, ফুলবাড়ী থানায় ১জন, এবং সিআর সাজা ওয়ারেন্টমূলে কুড়িগ্রাম সদর থানায় ২জন, নিয়মিত মামলায় ১০জন, ১৫১ ধারায় ৬জনসহ গত ২৪ ঘন্টায় মোট ৩৪ জন আসামি গ্রেপ্তার করে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, 'নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।'