সিংড়ার অধ্যক্ষ কন্যা মেধাবী শিক্ষার্থী আফসানা আনজুম এশা ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চান। সে এবারের এইচএসসি পরিক্ষায় রাজশাহী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এপ্লাস পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৫৪। শিক্ষার্থী এশা নাটোরের সিংড়া পৌরসভার নিঙ্গইন মহল্লার অধ্যক্ষ আবদুল আওয়াল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা আকতার এর মেয়ে। সে এর আগে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গ্লোন্ডেন এপ্লাস পেয়েছিল। তার প্রাপ্ত নম্বর ছিল ১২৪০। এছাড়াও ২০১৭ সালে জুনিয়র বৃত্তি পরিক্ষা ও ২০১৪ সালে প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুলে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান লাভ করেছে। মেধাবী শিক্ষার্থী আফসানা আনজুম এশা বলেন, সে ডাক্তায় হয়ে সমাজের অসহায় মানুষের সেবা ও দেশের জন্য কাজ করতে চান। সে সকলের দোয়া কামনা করেন।