রংপুর জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ রংপুর, যৌথ আয়োজনে রংপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে সামনে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরুজুল ইসলাম, রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আকরব হোসেন, সমাজ সেবক ফখরুল আনাম বেঞ্জু, সুশান্ত ভৌমিক, নবিউল্লাহ পান্না,সহ অন্যান্য অতিথিবৃন্দ।