স্মার্ট সমাজ গঠনে ইমামদের সাথে মেট্রোপলিটন পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সাড়ে ১১টায় স্থানীয় ইসলামিক ফাউ-েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ইসলামিক ফাউ-েশনের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরেআলম মিনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপ- পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, আবু মারুফ হোসেন ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বায়েজীদ হোসাইন।