রংপুরে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মেট্রোপলিটন থানার পুলিশ। সোমবার সকালে নগরীর গনেশপুরের নজরুল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামি ছাত্র শিবির নগরীতে নাশকতার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৬ শিবির কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পেট্রোলসহ লাঠি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নাশকতার চেষ্টার অভিযোগে ৬ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে।