“পুলিশ জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ থানা পুলিশের আয়োজনে রোববার (৫ জানুয়ারী) বিকাল ৫টায় স্থানীয় শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মেজর নাসিম ,সভাপতি কমিউনিটি পুলিশিং রংপুর, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও তারাগঞ্জ থানা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ বাবুল,কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, আলমপুর ইউপি চেয়ারম্যান ববিউল ইসলাম রাসেল প্রমুখ।
অনুষ্টানে আইন শৃঙ্খলার উন্নতি ও অবনতিতে করনীয় শীর্ষক গঠণমুলক বিভিন্ন আলোচনা ও সুষ্ঠ সমাজ গঠণে আমাদের করণীয় শীর্ষক বিভিন্ন সমস্যা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বিষয়ভিত্তিক দিকনির্দেশনা সহ নানা দিক আলোকপাত করেন আমন্ত্রিত অতিথি বৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তারাগঞ্জ উপজেলাধীন ইউপি বিট পুলিশিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় সুধীজনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।