ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ডুমুরিয়া ইউপি অডিটোরিয়ামে তিনটি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নজরুল ইসলাম গাজী ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম পেয়েছেন ১১৮ ভোট। কোষাধ্যক্ষ পদে আবদুল গফফার শেখ ৩২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শিমুল দাস পেয়েছেন ৯৬ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে ফারুক মল্লিক ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোল্যা মিজানুর রহমান পেয়েছেন ১০৯ভোট। এ ছাড়া গত ২৩ জানুয়ারী তারিখে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই শেষে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আবদুল খালেক গাজী,সহসভাপতি হিসেবে আবদুর রহিম,সহ সাধারণ সম্পাদক হিসেবে মোন্তাজ সরদার, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক হিসেবে ফয়সল গোলদার,প্রচার সম্পাদক হিসেবে মোঃ সালাউদ্দীন এবং কমিটির কার্যকরি সদস্য হিসেবে ওবাইদুল ইসলাম ও বিল্লাল গাজীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।নির্বাচনে ৫০৫ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোটার ভোট দেন। নির্বাচনে ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু প্রধান এবং কতিপয় ইউপি সদস্য সহযোগী হিসেবে দায়ীত্ব পালন করেন।