পরকিয়া সম্পর্কের জেরে নিজ স্বামী ভাগিয়ে নেওয়া এবং প্রাননাশের হুমকীর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগি তানবিনা আক্তার মুন্নি।
৪ ফেব্রুয়ারী ২০২৩ শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন তার স্বামী সাগর খান পিতা-আমছর আলী,শশারপাড়,উপজেলা-দুর্গাপুর,জেলা-নেত্রকোনা সে প্রয়াত মেয়র আলা উদ্দিন আলাল এর ব্যবসায়ী ফার্মে দৈনিক ভিত্তিতে চাকুরী করতো,সেই সুবাদে মেয়রের স্ত্রী বর্তমান জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমী সাগর খানের সাথে অবৈধ সম্পর্ক(পরকিয়া’য়)জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পাড়ায় আামর স্বামী’র কাছে এর সত্যতা জানতে চাইলে সে হঠাৎ একদিন আমার বাসায় উপস্থিত হয়ে আমাকে বেদম পারপিট করে এবং আমার পিতার কাছ থেকে ৫লক্ষ টাকা এনেদিতে বলে,নইলে আমার সাথে সে সংসার করবেনা বলে সাব জানিয়ে দিয়ে স্থান ত্যাগ করে।
এ বিষয়গুলি সুমী’র কাছে জানতে চাইলে গত ৬ জানুয়ারী ২০২৩ তারিখ সুমী আমার ভাড়াটে বাসায় আসিয়া আমাকে বলে স্বামীর মায়া ছেড়ে দিতে এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ারও হুমকী দেয় সুমী। এ বিষয়ে উভয়কে বিবাদী করে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মুন্নী। সে আরো বলেন তার স্বামী সাগর খানকে ভাগিয়ে নিয়ে তার অনুমতি ছাড়াই বিয়ে করেছেন জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমী,এর যতেষ্ট প্রমানও রয়েছে। সে বর্তমানে ১৪ মাস বয়সি একটি কন্যাসন্তান নিয়ে খুব কষ্টে দিনতিপাত করা সহ নিরাপত্তাহীনতায় ভূগছে। সংবাদ সম্মেলন এর সময় তার সাথে ছিলেন উপজেলা মহিলা আ.লীগের সভাপতি বানী চক্রবর্ত্তী, মো. ইমন, তামান্না আক্তার, ব্যবসায়ি মাসুদ ইকবাল প্রমুখ।