রংপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সিটি পার্ক চত্বরে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মহানগর কমিটির সভাপতি হযরত মওলানা হাফেজ আবদুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলা সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান রিপন।
এসময় বক্তারা, নেদারল্যান্ডস ও সুইডেন এ পবিত্র কুরআন অবমাননা ও হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস এবং ইসলামবিরোধী শিক্ষানীতির তীব্র প্রতিবাদ জানান।
তারা অবিলম্বে পাঠ্যপুস্তক বইয়ের হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস সংশোধন ও আলিয়া মাদ্রাসা শিক্ষার কারিকুলাম, শিক্ষানীতি ২০১০ অনুযায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট আলেম দ্বীনদার শিক্ষকদের দ্বারা পূর্ণ মার্জন করার দাবি জানান।