বগুড়ার গাবতলীতে ফসলের মাঠে খেলতে গিয়ে শিশুর ইটের আঘাতে অপর শিশু সিয়াম হাসান (১৩) নামের এক মিশু নিহত হয়েছে। গত বুধবার উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় নিহত শিশু সিয়াম হাসানের নানা বাদী হয়ে পলাতক শিশু ইশানকে একমাত্র আসামি করে মামলা করেছেন।
নিহত শিশু সিয়াম হাসান রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। পাঁচবাড়িয়া ইলামুদ্দিন উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। সিয়াম তার নানা আজিমুদ্দিনের বাড়ী থেকে পড়ালেখা করতো।
জানাগেছে ঘটনারদিন বুধবার দুপুর দুই ঘটিকায় সিয়াম হাসান মধ্যকাতুলী পূর্বপাড়া এলাকায় ফসলের ফাঁকা জমিতে কয়েক বন্ধুর সাথে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি খেলছিল। এমন সময় অন্য বন্ধুর ছোঁড়া একটি ইট সিয়াম হাসানের ঘারের পাশে লাগলে সিয়াম হাসান গুরুতর আহত হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউরন রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন সিয়াম হাসানকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার দিবাগত রাতে নিহত সিয়াম হাসানের নানা আজিমুদ্দিন বাদী হয়ে, একই এলাকার সেলিম হোসেনের ছেলে শিশু ইশান (১৩) কে একমাত্র আসামি করে গাবতলী মডেল থানায় মামলা করেছেন।
যোগাযোগ করা হলে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার সাথে তিনি জানান, ছোট শিশুদের ইট ছোঁড়াছুড়ী খেলার সময় সিয়াম হাসান নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় থানায় নিহত শিশু সিয়াম হাসানের নানা আজিমুদ্দিন বাদী একটি মামলার দায়ের করেছে। ইশান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।