রাজশাহীর বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী হাট ইজারাদারের প্রায় আড়াই কোটি টাকা বকেয়া রেখে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরন করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে মেয়র আক্কাছ আলী বলেন, শুধু হাট ইজারাদার না পৌরসভায় আরো অনেক অনিয়ম ও ঋণ রয়েছে, সেগুলো খতিয়ে দেখে গণমাধ্যমকে জানানো হবে। সবেমাত্র দায়িত্ব গ্রহণ করলাম। কিছুদিন না যাওয়া পর্যন্ত কিছুই জানাতে পারবো না। পর্যায়ক্রমে জানানো।
এদিকে পৌরসভা কার্যালয়ের সামেন মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন ও সাধারণ ওয়ার্ডের ৯ জন কাউন্সিলকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ, প্রতাপ পান্ডে, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সাবিনা বেগম, হাজেরা বেগম, মনোয়ারা বেগম। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, আসলাম সর্দার, মাজেদুল ইসলাম, আবদুল কুদ্দুস সরকার, মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
সবংর্ধণা অনুষ্ঠানে মেয়র আক্কাছ আলী বলেন, আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় পৌরবাসির নিকট কৃতজ্ঞ। আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে সর্বস্তরের জণগনের সহযোগিতায় স্বপ্নের পৌরসভা গঠনে কাজ করবো।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর-২০২২ পৌরসভা নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। ৩০ জানুয়ারী তিনি শপথ গ্রহণ করেন।