রাজশাহীর বাঘায় ১৯টি শিক্ষা প্রতিষ্টানে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) নিজ নিজ প্রতিষ্টানের প্রধান সকাল ১০টায় এই ক্লাস উদ্বোধন করেন।
বাঘা শাহ্দৗলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক। প্রভাষক আবদুল হানিফ মিয়া ও আহমেদ বেলালের সঞ্চালনায় মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস, মোস্তাফিজুর রহমান, মাইনুল ইসলাম, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সুখী পান্ডে, তাহামিদুল ইসলাম, মাসুদ রানা, মতিউর রহমান, সালাউদ্দিন শিমুল, শিক্ষার্থী পাখি খাতুন, আফিফা আনজুম এশা, রিসা রানী সরকার, তাইফুর রহমান জয়, আলী আযম, অনন্ত, তানভীর রানা প্রমুখ। নবাগত শিক্ষার্থীদের রজনী গন্ধার একটি করে স্টিক দেওয়া হয়।
অপর দিকে আড়ানী ডিগ্রী কলেজ, এরশাদ আলী মহিলা ডিগ্রী কলে, বাঘা মোজারহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, দিঘা কলেজেসহ উপজেলায় ১৯টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে ৪টি ডিগ্রী কলেজে, ৫টি জেনারেল কলেজ, ৭টি এইচএসসি (বিএম) কলেজ এবং দুটি মাদ্রাসায় আদালাভাবে ক্লাস উদ্বোধন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আফম হাসান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক চলতি ২০২৩ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকশাখায় প্রথম বর্ষে শিক্ষার্থীরা পছন্দের প্রতিষ্টানে ভর্তি হয়। ভর্তি পক্রিয়া শেষে প্রতিটা প্রতিষ্টানে ক্লাস উদ্বোধন করা হয়েছে।