নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার কর্তব্য পালনরত অবস্থায় ষ্টোক করে সাব-রেজিষ্ট্রার রওশন আরা এর মৃত্যু হয়েছে। অফিসে এসে নিয়মিত কার্যক্রম শুরু করার পর ষ্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। মৃত সাব-রেজিষ্ট্রার রওশন আরা’র বাড়ি রাজশাহী বলে জানা গেছে। এ ঘটনায় পত্নীতলা সাব-রেজিষ্ট্রি অফিস শোকের ছায়া নেমে এসেছে।
পত্নীতলা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন জানান, সাব-রেজিষ্ট্রার রওশন আরা গত ৩ সপ্তাহ আগে পত্নীতলায় যোগদান করেন। মঙ্গলবার সকালে অফিসে এসে তিনি নিয়মিত কাজ শুরু করেন। দুপুরের দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসার জন্য রাজশাহীতে যাওয়ার পরামর্শ দেন। এ্যাম্বুলেন্সযোগে রাজশাহীতে যাওয়ার পথে বিকেল আনুমানিক ৪টায় তাঁর মৃত্যু হয়। সাব-রেজিষ্ট্রার রওশন আরা কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।