রাজশাহীর বাঘায় ”জীবন্ত কবর” যাত্রাপালা মঞ্চস্থ করা হয়েছে। সোমবার রাতে আড়ানী পৌরসভার গোচর গ্রামে এক আম বাগানে এই যাত্রাপালা মঞ্চায়ন হয়েছে।
জানা যায়, আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলীর উদ্দ্যেগে গোচর মহল্লার মজবুল হোসেন লাল্টুর আম বাগানে যাত্রাপালার আয়োজন করা হয়। গ্রামের স্থানীয় যুবকরা তিন মাস রিয়াকসিল করে এ যাত্রাপালা করেন।
দরিদ্র সন্তানের প্রেম কাহিনীর কারণে কিভাবে অত্যাচারিত ও সমাজ থেকে বিতাড়িত হয়। কেন তারা বৈষম্যের শিকার। এ নিয়ে ভাবে না সমাজের নেতৃত্বদানকারী। এভাবেই এগিয়ে যায় যাত্রপালার কাহিনী।
যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাউন্সিলর নওশাদ আলী, সেন্টু, জিয়া, রুহুল, জামাল, নান্টু, সুফিয়ান, শহিদুল প্রমুখ। এ ছাড়া নায়িকার অভিনয় করেন নাটোরের যাত্রপালা ক্লাবের এক তরুনী। গ্রামের শত শত মানুষ মুগ্ধ হয়ে যাত্রাপালা উপভোগ করেন। স্থানীয়ভাবে যাত্রাপালা পরিচালনা করেন জামাল মন্ডল ও মাইদুল ইসলাম।
গ্রামের যাত্রা দেখতে আসা দর্শক আবুল কালাম, কলিম উদ্দিন বলেন, এলাকায় কোন যাত্রাপালা হয় না। স্থানীয় পৌর কাউন্সিলর এর আয়োজন করেন। আমরা রাত ১১ থেকে ভোর ৩টা পর্যন্ত শালিনভাবে যাত্রা উপভোগ করেছি। খুব ভাল অভিনয় করেছে গ্রামের যুবকবরা।
এ বিষয়ে আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলী বলেন, যাত্রাপালা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। গ্রামের মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য এর আয়োজন করা হয়। আমার আয়োজনে সাড়া দিয়ে সবাই যাত্রাপালা উপভোগ করেন। আমরা গ্রামের কিছু যুবক দীর্ঘ তিন মাস রিয়াকসিল শেষে মানসম্মত একটি যাত্রাপালা উপহার দিতে পেরেছি। এতে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত এবং খুশি।