নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ড্রাগ সুপারের ঝটিকা অভিযানে ঔষুধ দোকানীদের মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। ৩০ জানুয়ারী দুপুরে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঙ্গলবাড়ী বাজারের সুইট ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ হাজার টাকা জরিমানা, মন্ডল ফার্মেসীর ওষুধ লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা, লাকি ফার্মেসীর লাইসেন্স নবায়ন না করায় দেড় হাজার টাকা জরিমানা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় নওগাঁ জেলা ড্রাগ সুপার রিফাত হাসান, ধামইরহাট উপজেলা কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতির সভাপতি দেওয়ান জাহিদ হাসান, মোবাইল কোর্টের পেস কার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ড্রাগ সুপারের নেতৃত্বে ফতেপুর বাজার এলাকায় ঔষুধ ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন সচেতনতামুলক মতবিনিময় করেন।
ডিএনসি চাঁদপুর কতৃক গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁদপুর। সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান,তার সার্বিক তত্বাবধানে ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ তারিখ সোমবার বেলা ১১.৩০ থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে তাদের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ সুমন আলী ওরফে সেম্পু (২১) পিতা-মোঃ আবদুল কাদের, মাতা-মনোয়ারা বেগম, স্থায়ী সাং-মধুপুর ধুমের হাট (আব্দুল কাদের এর বাড়ি), ৯নং ওয়ার্ড, ০১নং রুহিয়া ইউনিয়ান। থানা- রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও কে ০৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। জানা যায়, গ্রেপ্তার যুবক কুমিল্লা থেকে গাঁজাগুলো ব্যাগে বহন করে পাচারের উদ্দেশ্যে চাঁদপুর হয়ে গন্তব্যে নিয়ে যাচ্ছিল।