এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেসনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর দুবৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তেরখাদা উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গতকাল তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন করে। মানব বন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসানসহ তেরখাদা এলজিইডি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মানববন্ধনে তারা দাবী করেন প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানীর উপর হামলার সাথে জড়িত সকল হামলাকারীসহ সন্ত্রাসী সাহাবুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।